Main Menu

নরসিংদী জেলা আ.লীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নজরুল ইসলাম হিরু এবং সাধারণ সম্পাদক আ. মতিন ভূঞাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একই সঙ্গে দলটির জেলা শাখার সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকে দায়িত্ব দেয়া হয়েছে।

সংগঠনটির কন্দ্রেীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed