সিলেটে একদিনে ২২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সি এক বৃদ্ধের মৃহত্যু হয়েছে। নিহত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা ছিলেন। গতকাল ১৮ নভেম্বর নগরীর শহীদ ডা. শামসুদ্দীন আহমদ সদর হাসপাতালে তিনি মারা যান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সিলেট জেলার এই বৃদ্ধকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাড়াল ২৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৭ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল বুধবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮১৫৮ জন, সুনামগঞ্জে ২৪৩৯ জন, হবিগঞ্জে ১৮৭২ জন ও মৌলভীবাজার জেলায় ১৮১৫ জন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৬ জন ও সুনামগঞ্জের ১ জন। এই ৩৭ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১৩ হাজার ৫৪ জন। এর মধ্যে সিলেটে ৭৪২১ জন, সুনামগঞ্জে ২৩৭৮ জন, হবিগঞ্জে ১৫৫০ জন ও মৌলভীবাজারে ১৭০৫ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ৩৯ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে ২ জন।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More



Comments are Closed