গোলাপগঞ্জে দুই ইউনিয়ন চেয়ারম্যান বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আরও ২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির দলীয় টিকেটে নির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যানই বরখাস্ত হলেন।
নতুন করে সাময়িক বরখাস্তকৃতরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল। ১৭ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, উপজেলার ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও ৩নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সালের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত দুটি মামলায় (মামলা নং-০৯-জিআর ১৩২/২০১৮ এবং মামলা নং ১০/জি আর ১৩৩/২০১৮) বিজ্ঞ আদালতে অভিযোগ গৃহিত হয়েছে।
ইতোমধ্যে এই দুই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এই দুই ইউনিয়নের চেয়ারম্যানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
উল্লেখ্য, ইতোপূর্বে বরখাস্ত হয়েছেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিরুল হক শাহীন ও সদ্য সাবেক সেক্রেটারি, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিলাল উদ্দিন।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed