সিলেট আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. এমাদুল হক অ্যাডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মো. লিয়াকত আলী অ্যাডভোকেট ও জয়জিত আচার্য অ্যাডভোকেট এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সমিতির ২ নং হলের ২য় তলায় লাইব্রেরি কক্ষে এবং ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত নমিনেশন ফরম জমা দানের শেষ সময় ধার্য করা হয়েছে এবং ঐদিন বেলা আড়াইটায় যাচাইবাছাই অনুষ্ঠিত হবে।
৬ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে। ৭ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
Related News
সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক জুনু (পিএমজেএফ)Read More
মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেটের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দুই দিনব্যাপীRead More



Comments are Closed