সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদে বুধবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলসহ তিনটি বিল পাস হয়েছে।
অন্য দুটি বিল হলো কোম্পানি বিধি ও সংশোধন বিল, ২০২০ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২০।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও সিনেট গঠন এবং এর কার্যক্রম, ক্ষমতা, দায়িত্ব, একাডেমিক কাউন্সিল, ভাইস চ্যান্সেলর, উপ ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক নিয়োগ, অন্যান্য খাতে জনবল নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের আয়, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, অডিট, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
বিল তিনটির ওপর বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলে আনা ১০টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed