চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত বেড়ে ৯
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে নিহত হয়েছেন ৯ জন কৃষক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর বারিকবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান,আজিমুল হকের ছেলে আহাদ আলী ও ভটভটি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা।
শিবগঞ্জ থানার অফিসার মো. ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর বারিকবাজার এলাকার ভাঙ্গাব্রীজ নামক স্থানে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
সে সময় ঘটনাস্থলেই ৭ জন মারা যান এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন কৃষক মারা যান।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বলেন, ট্রলি উল্টায়ে ওই বস্তার নিচে চাপা পড়েন মানুষগুলো। রাস্তার পাশে যেখানে পড়ছে ওখানে পানি ছিল। ট্রলিতে মোট ছিল ১২ জন।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed