Main Menu

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পকুরের পানিতে ডুবে আসাদুজ্জামান (৩) ও রহমত উল্লাহ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইনিয়নের টাকাহারা এলাকায় এই ঘটনাটি ঘটে।

মৃত দুই শিশু আসাদুজ্জামান ওই এলাকার সফিজ উদ্দিনে ছেলে ও রহমত উল্লাহ রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, বাড়ির পাশে খেলা করছিলো শিশু আসাদুজ্জামান ও রহমত উল্লাহ। এক সময় পরিবারের সবার অজান্তে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে দুইজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত স্থানীয়দের সহযোগীতায় পরিববারের সদস্যরা পুকুর থেকে তাদের মৃত্যু দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এদিকে দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল হাসান সরকার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed