আইসিইউ থেকে কেবিনে আজিজুল হাকিম
বিনোদন ডেস্ক: অভিনেতা আজিজুল হাকিমকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তাকে কেবিনে নেওয়া হয়।
তবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে আজিজুল হাকিমকে। অভিনেতার সহধর্মিণী জিনাত হাকিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জিনাত হাকিম জানান, ওর (আজিজুল হাকিম) সবকিছুই ভালো রেসপন্স করছে। বাকিটা সবার দোয়া ও ভালোবাসা।
উল্লেখ্য, স্ত্রী-সন্তানসহ গত ১০ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে লাইফ সাপোর্ট রাখা হয় এ অভিনেতাকে। অবস্থার উন্নতি হলে ১৫ নভেম্বর লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তাকে কেবিনে স্থানন্তর করা হয়েছে।
অন্যদিকে, বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।
Related News
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক: আদালত প্রাঙ্গণে ৫ নভেম্বর সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমণিRead More
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিরRead More



Comments are Closed