Main Menu

ভেজাল খাদ্য রাখায় পুষ্টি ফুডকে লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অপরিচ্ছন্নতা, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য রাখার দায়ে সিলেটের পুষ্টি ফুডকে জরিমানা করা হয়েছে। র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেট শহরতলির শাহপরাণে পুষ্টি ফুডের বেকারিতে এ জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, গত রোববার (১৫ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেট-এর সমন্বয়ে শাহপরাণ এলাকার ‘পুষ্টি ফুড’ নামক বেকারিতে অভিযান পরিচালনা করে অপরিচ্ছন্নতা এবং মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য রাখার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করেছে।

Share





Related News

Comments are Closed