সিলেট-মাস্কাট রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্বোধনী ফ্লাইটটি ছেড়ে যাবে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে। ওমানের স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে মাস্কাটে অবতরণ করবে ফ্লাইটটি। এ রুটে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ৭টা ৩০মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করবে ও স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে মাস্কাটে অবতরণ করবে। প্রতি মঙ্গল ও শুক্রবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত ১১ টা ৩০ মিনিটে উড্ডয়ন করে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে।
সিলেট ছাড়াও ইউএস-বাংলা ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করে আসছে। এই প্রথম বারের মতো সিলেট থেকে আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এয়ারলাইন্সটি।
টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জানতে নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করে জানা যাবে। এছাড়াও ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে ফোন করে জানা যাবে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed