এক ফার্মেসিতেই ৫০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড় এলাকার শাহ কবির ড্রাগ হাউস নামের এক ফার্মেসিতে ৫০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে ভোক্তা অধিকার। পরে ওই ড্রাগ হাউসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টিলাগড় এলাকার ওই ফার্মেসি অনেক দিন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছে অভিযোগ পেয়ে ১৬ নভেম্বর সোমবার বিকেলে অভিযান চালানো হয়। অভিযানে ওই ফার্মেসি থেকে দীর্ঘক্ষণ অভিযান শেষে বিভিন্ন ওষুধ কোম্পানির মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
এছাড়া একই এলাকায় দয়াল স্টোর নামে অন্য আরেকটি মুদি দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় এ দোকান থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম মাসুদ জানান, প্রতিদিনের মতো সোমবার সিলেট সিটির বিভিন্ন এলাকায় দোকান ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিন লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
Related News
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন, ২৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে কলেজকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed