শাবির ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবে সোমবার নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ সোমবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ২৩ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সিলেটের ১৫ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed