ফেনীতে শিবিরের ৪৩ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনী শহরতলির রাণীরহাটের একটি কমিউনিটি সেন্টারে ‘নবীনবরণ’ অনুষ্ঠান থেকে জামায়াত শিবিরের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাজারের হক কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলমগীর হোসেন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গণজমায়েতে অনুষ্ঠান করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার ব্যানারে ‘নবীনবরণ’ অনুষ্ঠান চলাকালীন ৪৩ জনকে আটক করা হয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যায়। এ সময় সংগঠনের বই ও লিফলেট উদ্ধার করা হয়।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed