কমলগঞ্জের পৌর ও থানা এলাকা মাদকমুক্ত ঘোষণা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা ও কমলগঞ্জ থানা এলাকা মাদকমুক্ত ঘোষনা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে কমলগঞ্জ থানার পুলিশের আয়োজনে এক আলোচনা সভায় বিট নং ১০ এর আওতায় কমলগঞ্জ পৌরসভা ও কমলগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত ঘোষনা করা হয়। মাদকমুক্ত ঘোষনা করেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, গোলাম মুগ্নি মুহিত, রফিকুল ইসলাম রুহেল, কমলগঞ্জ থানার এএসআই সবুজ মিয়া, মুজিবুর রহমান দুলু, উর্মি আহমেদ, জায়েদ আহমেদ, রাকিব হাসান প্রমুখ।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed