রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের তাবু বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পীরেরচক গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মধ্যে তাবু বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট। গতকাল রোববার পীরেরচক গ্রামে তাবু বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সমাজকর্মী কামরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।
তাবু বিতরণ অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার মুরব্বী কটু মিয়া, মন্তাজ আলী, দুলাল মিয়া, নিজাম মিয়া, মানিক মিয়া, গেদাই মিয়া, সিরাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দরিদ্র, অসহায় মানুষের মধ্যে তাবু বিতরণ করেন অতিথিবৃন্দ।
ব
ক্তারা বলেন, আর্তমানবতার সেবার রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে যাচ্ছে। দুর্যোগ-দুর্বিপাকে, বন্যায় কিংবা যে কোনো কঠিন সময়ে সমাজের অবহেলিত, ছিন্নমূল মানুষকে সহযোগিতা করে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই ধরাবাহিকতায় সিলেট ইউনিট পীরেরচক গ্রামের দরিদ্রদের মধ্যে তাবু বিতরণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More
লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দRead More



Comments are Closed