Main Menu

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন সিলেটের ৮ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের ৮ জন স্থান পেয়েছেন। তারা হলেন- আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মো. মিছির আলী, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন ও নির্বাহী সদস্য পদে এডভোকেট আব্দুর রকিব মন্টু, গাজী সাজেদ ও নুরুল ইসলাম নুরু মিয়া। সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি যাচাই-বাছাই করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-এর কাছে হস্তান্তর করেন। ওবায়দুল কাদের চুড়ান্ত কমিটি বিকেলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের হাতে তুলে দেন। এরপরই পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখে।

গত বছর অনুষ্ঠিত সপ্তম কংগ্রেসে শেখ ফজলে শামস পরশকে যুবলীগের চেয়ারম্যান ও মাইনুল ইসলাম খান নিখিলকে সাধারণ সম্পাদক করা হয়।

Share





Related News

Comments are Closed