কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেছেন। কলকাতার বেলভিউ নার্সিং হোমে আজ ১৫ নভেম্বর রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তার মৃত্যুর বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার চিকিৎসকরা।
গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউ নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন। প্রায় ৪১ দিন এখানেই ভর্তি ছিলেন তিনি। করোনা নিয়ে ভর্তি হলেও বর্ষীয়ান এই অভিনেতা করোনা নেগেটিভ হয়েছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছিলো ফুসফুস এবং মস্তিষ্কে। তার মূত্রথলিতেও সংক্রমণ হয়েছিলো।
উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সিনেমা ছাড়াও নাটক ও যাত্রায় অভিনয় করেছেন তিনি। আর অভিনয় ছাড়াও লেখালেখি ও আবৃত্তি করেন গুণী এই শিল্পী।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘অশনিসংকেত’,‘সোনার কেল্লা’, ‘দেবদাস’, ‘নৌকাডুবি’, ‘গণদেবতা’, ‘হীরক রাজার দেশে’, ‘আতঙ্ক’, ‘গণশত্রু’, ‘সাত পাকে বাঁধা’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘তিন কন্যা’,’ পারমিতার একদিন’, ‘আগুন’, ‘শাস্তি’, ‘জয় বাবা ফেলুনাথ’ ‘অলীক সুখ’ ‘নোবেল চোর’ ‘আবার অরণ্যে’, ‘বেলাশেষে’ ‘প্রাক্তন’ ইত্যাদি।
তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ২০০৪ সালে রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ। ২০১২ সালে ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ২০১৮ সালে ফ্রান্সের ’লেজিয়ঁ দ্য নর’ পুরস্কার পেয়েছেন তিনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed