সিলেটের দুই ল্যাবে আরো ২১ করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে শনিবার (১৪ নভেম্বর) আরো ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১১ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১০ জনের করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শনিবার শাবির ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জ ৪ জন এবং মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন বলেও জানান তিনি।
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৯ জন এবং মৌলভাবাজার জেলার ১ জন রয়েছেন বলেও জানান তিনি।
এ নিয়ে শনিবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৫ জন। এ বিভাগে মারা গেছেন ২৩৮ জন।
Related News
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যানRead More
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More



Comments are Closed