সিলেটে শুরু হচ্ছে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি
বৈশাখী নিউজ ডেস্ক: গত মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানের সভাপতিত্বে এ প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে এক সভা অনুষ্ঠিত হয়।
বধিরতা দূরীকরণে এমন একটি প্রকল্প বাস্তবায়নের জন্য সিলেটবাসীর পক্ষ থেকে ডা. নাঈম প্রথমে ধন্যবাদ জানান সরকারকে। একই সাথে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সচিব মোহাম্মদ জয়নুল বারী, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, অত্র কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এবং সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট সকলকে।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান বলেন, আমাদের পক্ষ হতে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল সাপোর্ট থাকবে। এ কর্মসূচি বাস্তবায়নে আমাদের প্রয়োজন ট্রেইন্ড চিকিৎসক, অডিওলজিস্ট ও অডিটরি ভারবাল থেরাপিস্ট। বিভিন্ন কমিটি গঠন করে খুব শীঘ্রই প্রকল্পের বাকি কাজ সম্পন্ন হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন- নাক-কান-গলারোগ ও হেড-নেক সার্জারি বিভাগের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তাগণ।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১১
বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজন মারা গেছেন।Read More
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এRead More



Comments are Closed