১৭ নভেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে ইউএস-বাংলার ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৭ নভেম্বর থেকে সিলেট-মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বুধবার প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযাগ) কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় মাস্কাটে ফ্লাইট অবতরণ করবে। প্রতি মঙ্গল ও শুক্রবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করে পরদিন সকাল সোয়া ৭টায় সিলেটে অবতরণ করবে।
টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা। ফোন: ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed