বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট বৃহস্পতিবার থেকে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কক্সবাজার রুটে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন থেকে প্রতি মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে।
আর কক্সবাজার থেকে সিলেটে সপ্তাহে দুদিন যথাক্রমে রোববার দুপুর ১২টা ৫ মিনিট এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে।
প্রোমোকোড INPRO15 ব্যবহার করে যাত্রীরা ১৫ শতাংশ ছাড়ে এই রুটে বিমানের টিকেট কিনতে পারবেন বলেও জানান তাহেরা খন্দকার।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed