ডোমারে মহিলা শিক্ষক হোষ্টেলটি এখন নিরাপত্ত¦হীন!
মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মহিলা শিক্ষক হোষ্টেলটিতে (প্রমোট) এখন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কাজকর্ম চলছে। এতে উপজেলার বাইরে থেকে আসা নারী চাকুরীজীবিদের সরকারী তত্ত¦বধানে থাকার পথটি বন্ধ হয়ে গেছে। সরকারী কর্মকর্তাদের আবাসিক এলাকায় অবস্থিত হোস্টেলটিতে সাধারন মানুষের অবাধে চলাফেরার কারণে কিছুটা নিরাপত্ত¦হীনতা দেখা দিয়েছে বলে মনে করছেন সেখানে পরিবার নিয়ে বসবাসকারী অনেকে। তবে মাধ্যমিক কর্মকর্তার নিজস্ব কোন ভবন না থাকায় সাময়িক সময়ের জন্য এ হোস্টেলে কার্যক্রম চলবে বলে মাধ্যমিক কর্মকর্তা জানান।
জানা গেছে, উপজেলা পরিষদ চত্ত্বরে আবাসিক এলাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দ্যেগে নারী শিক্ষিকা ছাড়াও নারী চাকুরীজীবিদের থাকার জন্য নারী শিক্ষক হোষ্টেলটি (প্রমোট) তৈরী করা হয়। ২০০৩ সালের ৫ মার্চ তৎকালীণ শিক্ষা সচিব মোহাম্মদ শহিদুল আলম এর উদ্বোধন করেন। এরপর থেকে নারী চাকুরীজীবিরা হোষ্টেলটিতে বসবাস করে আসছেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম সু-কৌশলে নারী চাকুরীজীবিদের হোষ্টেল (প্রমোট) থেকে বের করে দিয়ে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সাইনবোর্ড টাঙ্গিয়ে অফিস ও মাঝে মধ্যে আবাসিক হিসেবে তিনি নিজে ব্যবহার করছেন। আবাসিক এলাকায় অফিস পরিচালনা করায় পরিবার পরিজন নিয়ে বসবাসকারীদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রমোট পরিচালনা কমিটির সদস্য সচিব শাকেরিনা বেগম বলেন, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কোন ভবন না থাকায় দির্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ভবনে কার্যক্রম পরিচালন করে আসছি। বৃষ্টির কারণে অনেক প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে ওই ভবনে। প্রমোটে অবস্থানরত বর্ডাররা সোয়া দুই লক্ষ টাকার বিদ্যুৎ বিল বাকি রেখে অনেকে না জানিয়েই চলে গেছে। তাই সাময়িক সময়ের জন্য আমরা প্রমোট ব্যবহার করছি। দ্বিতীয় তলায় আমি ও আরো দুইজন নারী চাকরীজীবি বর্ডার হিসাবে অবস্থান করছি। তিনি আরো জানান, অনেক আগেই প্রমোটের কার্যক্রম বিলুপ্ত হয়ে গেছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed