Main Menu

গুচ্ছ পদ্ধতিতে অংশ নেবে না ইসলামী বিশ্ববিদ্যালয়

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইউজিসি প্রস্তাবিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে না ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

রেজিস্ট্রার অফিস সূত্রে, সোমবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল অনুষদের ডিন ও বিভাগগুলোর সভাপতির অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সকলের সিন্ধান্ত অনুযায়ী সমন্বিত পরীক্ষা পদ্ধতির বদলে পূর্বের নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণ করার সিন্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়েছে।’ পরীক্ষা কমিটির সভায় ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed