Main Menu

দেশে করোনায় আরো ১৩ মৃত্যু, শনাক্ত ১২৮৯

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৮৯ জনের শরীরে। আর সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৫৪১ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৯ জন।

এছাড়া আরও ১ হাজার ২৮৯ জনের দেহে নতুন করে করোনা শনাক্তের মধ্য দিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জন করোনা রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪১ জন রোগী সুস্থ হওয়ায় দেশে মোট সুস্থের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।

Share





Related News

Comments are Closed