Main Menu

শনিবার সিলেটে ২৫টি এলাকায় বিদ্যুৎ থাকবে না

Manual3 Ad Code

বৈখশাখী নিউজ ২৪ ডটকম: মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (৭ নভেম্বর) সিলেট মহানগরীর ২৫টি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual7 Ad Code

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাভুক্ত নগরীর শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজভাগ, শাপলাবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরিপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এমসি কলেজ ও আশপাশা এলকাসমূহে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual8 Ad Code

এছাড়াও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা নগরীর উপশহর ব্লক-এ, বিসিডিজে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানিবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এই সাময়ীক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code