দেশে কমেছে মৃত্যু ও করোনায় আক্রান্তের সংখ্যা
বৈশাখী নিউজ ডেস্ক: গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৯ জনের দেহে। এছাড়া একদিনে দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন। এছাড়া দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। যাদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ৫ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।
এদিকে তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ৫ জন রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশে ১ হাজার ৮৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৭ জন।
Related News
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাRead More
নামজারিতে নতুন নিয়ম, আবেদন অনলাইনে
বৈশাখী নিউজ ডেস্ক: জমি কেনা কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর ভূমি রেকর্ডে মালিকানার তথ্য হালনাগাদRead More



Comments are Closed