কমলগঞ্জে নারী উন্নয়ন ফোরোমের মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: গণপ্রতিনিধিত্ব আদেশ (জচঙ) অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও নারী রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতার সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, মহিলা পৌর কাউন্সিলর মুসলিমা বেগম, মহিলা ইউপি সদস্য নমিতা সিনহা, গৌরী রানী কৈরী, নারী নেত্রী পারুল কুরাইয়া, কৃষ্ণা কায়স্ত, নির্জনা আক্তার, রওশন আরা রেফা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাস্তবতায় দেশের কয়েকটি সংগঠন মাত্র একজন নারীকে রাজনৈতিক দলের কমিটিতে রাখছে। বাংলাদেশের ৫১% ভোটারই নারী। আমাদের দাবী রাজনৈতিক দলগুলো যেন ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করে। বাংলাদেশের সরকার প্রধান নারী, সংসদের স্পিকারও নারী। তাই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেন দ্রæত এই দাবীটি পুরণ করে।
Related News
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual7 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More



Comments are Closed