কমলগঞ্জের মাধবপুর ইউপিকে মাদকমুক্ত ঘোষণা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টায় কমলগঞ্জ থানার উদ্যোগে ও মাধবপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ ঘোষণা দেন।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে ও তোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মোতাহের আলি, মাধবপুর বিট অফিসার পুলিশ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, গৌরানা অলমিক, আব্দুল আহাদ, রঞ্জিত কুমার সিংহ, সাবির আলি, মকবুল হোসেন, কৃষ্ণলাল দেশওয়ারা, আপারু নাইডু, মিজানুর রহমান, আকলাকুজ্জামান, শাহ আলম প্রমুখ।
প্রধান অতিথি কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, দেশের ছাত্র সমাজ, যুবসমাজকে ধ্বংস করে ক্ষত বিক্ষত করছে মাদকের এই বিষাক্ত ছোবল। তাই চলেন সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করি।
Related News
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual8 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More



Comments are Closed