প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান স্ত্রীসহ করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক :: সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ স্ত্রীসহ করোনা আক্রান্ত হয়েছেন। তারা দুজনই বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা ভালো আছে।
মন্ত্রীর একান্ত সচিব মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রাশেদুজ্জামান জানান, গতকাল বুধবার মন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়। আজ বৃহস্পতিবার পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।
মন্ত্রীর সহধর্মিনী অধ্যাপক নাসরিন আহমেদের করোনা পজিটিভ আসে চারদিন আগে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য।
সিলেট-৪ আসন থেকে ষষ্ঠবার নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদকে গত বছরের ৭ জানুয়ারি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। পরে ওই বছরেরই ১৪ জুলাই তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed