মির্জা আব্বাস দম্পতির করোনা পজিটিভ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ব্রেকিংনিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস গত দু’দিন দিন যাবত অসুস্থ ছিলেন। গতকাল কোভিড-১৯ পরীক্ষার পর আজ পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে তারা চিকিৎসা নিচ্ছেন।’
শায়রুল বলেন, ‘পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্বাস দম্পতি।’
এদিকে আব্বাস দম্পতি ছাড়াও দলটির আরও একাধিক শীর্ষ নেতা নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনসহ আরও অনেকে।
Related News
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেRead More



Comments are Closed