৫ পৌরসভা নির্বাচনের ভোট ১০ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচটি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১০ ডিসেম্বর ভোটের দিন ঠিক করার কথা জানানো হয়।
ফরিদপুর জেলার ফরিদপুর পৌরসভা, মধুখালী পৌরসভা, মাদারীপুরের রাজৈর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা এবং গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপন অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, মনোয়ন বাছাইয়ের হবে ১৭ নভেম্বর আর মনোনয়ন প্রত্যাহারের শেখ তারিখ ২৩ নভেম্বর। ১০ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টা বিকেলে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
Related News
দেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।Read More
বঙ্গোপসাগরে এবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মহাবিপদে যে অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত সার্কুলেশনটি অবশেষে লঘুচাপে পরিণত হয়েছে এবং দ্রুত শক্তি সঞ্চয়Read More



Comments are Closed