সিলেটে হকারদের পুনর্বাসন ও মালামাল ফেরতের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: হকার্সদের পুনর্বাসনের দাবী ও রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হকার্সদের মালামাল ফেরত এবং হকার্সদের মারধরের প্রতিবাদে সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ২টায় বিক্ষোভ মিছিলটি সাবরেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রকিব আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাবারণ সম্পাদক মোঃ দিপু আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা রকিবুল আলম, সাধারণ সম্পাদক মোঃ খোকন ইসলাম, সহ সভাপতি মোঃ চান মিয়া, সহ সভাপতি মোঃ শাহজাহান সাজু, সহ সভাপতি মোঃ রুহুল আমীন রুবেল, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি জানে আলম, সহ সভাপতি মোঃ আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, সহ সাধারন সম্পাদক মোঃ মতিন আহমদ, সহ সাধারন সম্পাদক পিয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাত জাহান খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাহিন আহমদ, মোঃ মনু মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কাবুল মিয়া, অর্থ সম্পাদক মোঃ রফিক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক মোঃ ফকির হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রুমন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কিবরিয়া আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ তারেক আহমেদ, মোঃ আবু সালাম, মোঃ কিতাব আলী, মোঃ হাছান, মোঃ খলিল মিয়া, মোঃ ফয়সাল আহমদ, মোঃ সাজু, মোঃ একরাম উদ্দীন, মোঃ গেদু মিয়া প্রমুখ।
সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিনের রোজগার দিয়ে আমাদের সংসার চলে। সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী বিকাল ৫টার পরে ব্যবসা করার কথা থাকলেও আমরা সন্ধ্যার পর ব্যবসায় বসি। এরপরও রাতের অন্ধকারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আমাদের হকারদের বিনা অপরাধে মারধর ও মালামাল নিয়ে যান, যা খুবই দুঃখজনক। যদি দ্রæত আমাদের পুনর্বাসন ও মালামাল ফেরত না দেওয়া হয় মঙ্গলবার থেকে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে অসামাজিকতার দায়ে হোটেল উত্তরা সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপের দায়ে সিলেট নগরীর বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছেRead More
সিলেটে বিদেশী আগ্নেয়াস্ত্র ও এয়ারগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহঃ) থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি পুরাতন বিদেশীRead More



Comments are Closed