Main Menu

রাতারগুলে প্রবেশ-ভিডিও ধারণ-নৌকা ভ্রমণে ফি দিতে হবে

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক ।। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকা ভ্রমণের ক্ষেত্রে ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ ফি নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Manual4 Ad Code

প্রজ্ঞাপন বলা হয়েছে, রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রবেশের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের প্রবেশ ফি ৫০ টাকা, অপ্রাপ্তবয়স্ক (১২ বছরের নিচে) ও পরিচয়পত্র ধারী ছাত্র-ছাত্রীদের প্রবেশ ফি ২৫ টাকা। আর বিদেশি নাগরিকদের প্রবেশ ফি ৫০০ টাকা। প্রতিদিনের ফিল্মমিং ফি (প্রতি ক্যামেরা) ১০ হাজার টাকা।

Manual8 Ad Code

দেশি দর্শনার্থীদের প্রতিবার নৌকা (ইঞ্জিনবিহীন) ভ্রমণের ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে। আর বিদেশিদের দিতে হবে এক হাজার টাকা। এছাড়া বাস বা ট্রাকের প্রতিবারের পার্কিং ফি ২০০ টাকা। পিকআপ/জিপ/কার/মাইক্রোবাস পার্কিং ফি ১০০ টাকা এবং সিএনজি/মোটরসাইকেল পার্কিং ফি ২৫ টাকা দিতে হবে।

Manual3 Ad Code

করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে রাতারগুলে দর্শনার্থীদের প্রবেশ সীমিত ছিল। ১ নভেম্বর থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code