সিলেটে করোনায় বিএনপি নেতা সিরাজুল ইসলামের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর গ্রামের বাসিন্দা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ।
দলীয় সূত্র জানায়, দক্ষিণ সুরমা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের করোনা পজিটিভ ছিলো। তিনি নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। পঞ্চাশোর্ধ্ব সিরাজুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual3 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed