দেশে করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ১৩৩৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা দাড়ালো ৫ হাজার ৮৩৮ জন।
একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে করোনা শনাক্ত রোগীর মোট সংখ্যা দাড়িয়েছে ৪ লাখ ০১ হাজার ৫৮৬ জনে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একই সময়ে আরও ১ হাজার ৫২৩ জন রোগী সুস্থ হয়ে উঠায় দেশে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৬ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ১ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১, ২১-৩০ বছরের মধ্যে ১, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed