সিলেটে একদিনে করোনায় আক্রান্ত ২৬, সুস্থ ৫৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গতকাল শুক্রবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। এর মধ্যে সিলেটে ২০ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে ২ জন।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৪১৮জন, সুনামগঞ্জে ২৩৮৮ জন, হবিগঞ্জে ১৮০২ জন ও মৌলভীবাজার জেলায় ১৭৭১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৮, সুনামগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ১১ জন। এই ৫৩ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে সিলেটে ৬৪০৩ জন, সুনামগঞ্জে ২৩২৮ জন, হবিগঞ্জে ১৫০৯ জন ও মৌলভীবাজারে ১৬৫৭ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬২ জন। এর মধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৫ জন।
সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা আগের মতোই ২২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২১ জন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed