সিলেটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার শাহপরাণ থেকে পবিত্র ঘোষ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত (২৩ অক্টোবর) রাত ২টার দিকে শাহপরাণ থানাধীন বটেশ্বর গইলা এলাকার একটি বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী।
পারিবারিক কলহের জেরে পবিত্র ঘোষ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। পবিত্র ঘোষ সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত খোকা ঘোষের ছেলে। তিনি বটেশ্বর গইলা এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পবিত্র ঘোষ ও তার স্ত্রী সুচন্দ্রা ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পবিত্র ঘোষ একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন। এর ৩০-৪০ মিনিট পর কোনো সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সাথে লুঙ্গি পেঁচানো অবস্থায় পবিত্র ঘোষের লাশ ঝুলছে। খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed