আজিজ আহমদ সেলিমের জানাযা বাদ যোহর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের জানাযার নামাজ আজ সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দরগাহ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
গতকাল রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি করোনা ভাইরাসের কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।
এরআগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজিজ আহমদ সেলিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান সর্বজন শ্রদ্ধেয় ও সদাহাস্যোজ্জ্বল এই সাংবাদিক।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
সিলেট জেলা প্রেসক্লাবের দুই বারের সভাপতি আজিজ আহমদ সেলিম বাংলাদেশ টেলিভিশনেরও সিলেট প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়া, নবগঠিত সিলেট উন্নয়ন পরিষদেরও সভাপতি ছিলেন তিনি। সিলেটের প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরীও সম্পাদনা করেন তিনি। সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগনরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতির দায়িত্বেও ছিলেন আজিজ আহমদ সেলিম।
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হবার পর অবস্থার অবনতি ঘটলে সম্প্রতি তাকে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফুসফুসের সমস্যাসহ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। রাখা হয় চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে। এরপর রবিবার রাত সাড়ে ৮টায় মারা যান তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর শোক: দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক এবং বিটিভির সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
ড. মোমেন এক শোক বার্তায় বলেন, আজিজ আহমদ সেলিম ছিলেন অত্যন্ত সৎ ও প্রগতিশীল চেতনার অধিকারী। তিনি ছিলেন সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটের জনগণ একজন দক্ষ সাংবাদিককে হারালো।
পররাষ্ট্রমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed