Main Menu

সিলেটের দুই ল্যাবে ২৭ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে রোববার (১৮ অক্টোবর) নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তন্মথে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাকে ৯ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে রোববার ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলার ৭ জন রয়েছেন।

এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে রোববার পরীক্ষায় ৯ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে ৮ জন সিলেটের এবং ১ জন সুনামগঞ্জের।

Share





Related News

Comments are Closed