ছাতকে গৃহবধূ ধর্ষিত, ধর্ষক গ্রেফতার
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৩৫)। রবিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এঘটনায় সোমবার (১৯ অক্টোবর) ভোররাতে ধর্ষক শাহ আলম (৩৮) কে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত মাসুম খা’র ছেলে।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূ কাজ থেকে ফেরার পথে তার পিছু নেয় শাহ আলম। এক পর্যায়ে নির্জন স্থানে ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরবর্তীতে ধর্ষিতা মহিলা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচারপ্রার্থী হলে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশ তাকে আটক করে থানায় পাঠান।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed