১২ নভেম্বর থেকে বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-কক্সবাজার রুটে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে সরাসরি বিমান চলাচল। সিলেটের পর্যটনপিপাসু মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রচেষ্টায় প্রথমবারের মতো এ রুটে সরাসরি বিমানসেবা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ই-মেইলে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ হাবের যুগ্ম মহাসচিব ও লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবির চৌধুরী শীরু।
জানা গেছে, প্রথমদিকে এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে এবং দুটি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেটে আসবে। এই সেবা চালু হবে আগামী ১২ নভেম্বর থেকে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট-কক্সবাজার এবং রোববার ও মঙ্গলবার কক্সবাজার-সিলেট রুটে চলবে এই ফ্লাইট।
সকল ভ্যাট-ট্যাক্সসহ সিলেট-কক্সবাজার রিটার্ন টিকিটের দাম পড়বে প্রতিজনে নয় হাজার ৪০০ টাকা আর শুধু যাওয়া কিংবা আসার ক্ষেত্রে টিকিটের দাম পড়বে চার হাজার ৭০০ টাকা।
এদিকে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু করায় স্থানীয় এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ হাবের যুগ্ম মহাসচিব জহিরুল কবির চৌধুরী শীরু।
তিনি বলেন, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি উড়োজাহাজের ফ্লাইট চালু হওয়ায় এই দুই অঞ্চলে পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed