বাতিল হলো বিশ্বনাথের ৮নং ওয়ার্ডের নির্বাচন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে বাতিল ঘোষণা করা হয়েছে নব-গঠিত বিশ্বনাথ পৌরসভা এলাকায় অন্তর্ভুক্ত হওয়া দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত (তাং ১৪.১০.২০ইং) স্বাক্ষক নং ১৭.০০.০০০০.০৭৯.৪১.০০৭.১৯-১৬৬ এর প্রেক্ষিতে উপ-নির্বাচন বাতিল করা হয়।
উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের পর দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচন বাতিল হওয়ার সত্যতা উপজেলা নির্বাচন অফিস কর্তৃক প্রচারিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবহিত করা হয়।
জানা গেছে, গত ২৭ এপ্রিল দৌলতপুর ইউনিয়নের ৮নং ওর্য়াডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছোরাব আলী মৃত্যু বরণ করলে ঐ ওয়ার্ডের সদস্য পদ শুন্য হয়। এরপর আগামী ২০ অক্টোবর এই ওয়ার্ডে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৫ প্রার্থীর মধ্যে প্রতীকও বরাদ্ধ দেয়া হয়। কিন্তু, ওই ওয়ার্ডে চড়চন্ডি, ছত্রিশ উত্তর, মিয়াজনের গাও, হাবড়া, নতুন হাবড়া বাজার, পুরান হাবড়া বাজার নামে ছয়টি ভোটার এলাকায় মোট ভোট সংখ্যা ২ হাজার ৭৫১জন। এরমধ্যে নতুন হাবড়া বাজার, পুরান হাবড়া বাজার ছাড়া বাকি ৪টি ভোটার এলাকা নবগঠিত বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডে অর্ন্তভ‚ক্ত হয়েছে। আর ওয়ার্ডে বাকি থাকে নতুন হাবড়া বাজার, পুরান হাবড়া বাজার এলাকা। যার মধ্যে নতুন হাবড়া বাজারে ৫টি ও পুরান হাবড়া বাজারে ১৪টি নিয়ে মোট ১৯টি ভোট রয়েছে। পৌরসভার বাসিন্দারা ভোট না দিলে ওই ওয়ার্ডে মাত্র ১৯ ভোটার ভোট দিতে পারবেন।
এনিয়ে গত ১১ অক্টোবর বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পরে বুধবার নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন বাতিল করার জন্য উপজেলা নির্বাচনকে নির্দেশ দেয়া হয়। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসার এ ওয়ার্ডের নির্বাচন বাতিল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার বলেন, ওই ওয়ার্ডের বৃহৎ অংশ পৌরসভায় অন্তর্ভুক্ত হয়েছে। পৌরসভার ওয়ার্ড বিভাজনে গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বরাবরে একটি লিখিত পাঠানো হয়। এরই প্রেক্ষিতে বুধবার নির্বাচন সচিবালয় থেকে উপ-নির্বাচন বাতিলের নির্দেশনা আসলে, তা বাতিল করা হয়।
Related News
সিলেট সীমান্তে ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৫Read More
বিশ্বনাথে নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে তাসনিয়া বেগম নামেRead More



Comments are Closed