মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ মে) জেলা শহরের চৌমুহনা এলাকায় র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা কার্যকর করা হয়। অভিযানে সহযোগিতা করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, অভিযানে ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-কে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশন’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারার আওতায় করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোঃ আল আমিন ও ক্যাবের জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মুহাম্মদ মহসিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Related News
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual1 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More



Comments are Closed