Main Menu

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শহরতলীর রিচি গ্রামে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নাজির মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের লালচান গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজির মিয়ার শ্বশুড়বাড়ি ওই গ্রামে। শ্বশুড়বাড়িতে থেকে সে লেপ-তোষকের ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার দোকানের পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করে সে।

শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে নজির মিয়াকে আটক করে সদর থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মাসুক আলী।

Share





Related News

Comments are Closed