সাংবাদিক আজিজ আহমদ সেলিম ও সংগ্রাম সিংহ’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম এবং জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ’র সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ এশা হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মুকিত, ওয়েছ খসরু, ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওলিউর রহমান, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম, সুব্রত দাস, শাহীন আহমদ, ক্লাব সদস্য তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, নুরুল হক শিপু, মঞ্জুর হোসেন খান, লুৎফুর রহমান, দিব্য জ্যোতি সী, মৃণাল কান্তি দাস, বাপ্পা মৈত্র, মখলিছুর রহমান, রিভ্রারাচাই মারমা প্রমুখ।
উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর সংগ্রাম সিংহ সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা গ্রহণ শেষে বর্তমানে বাসায় অবস্থান করছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed