Main Menu

অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন এএম আমিন উদ্দিন

বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। তিনি বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেন। এরপর এই পদে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।

Share





Related News

Comments are Closed