কানাইঘাটে যৌন নিপিড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে রিয়াজ উদ্দিন (৩০) নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয় বলে জানান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ১মখন্ড গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র দুই সন্তানের জনক মাওলানা রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী সোনাতনপুঞ্জি গ্রামের মনোহর টুক জামে মসজিদে ইমামতি করেন। গত ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মসজিদের মক্তবের ছাত্রী সোনাতনপুঞ্জি গ্রামের পিতাহারা ১২ বছরের ঐ মেয়েকে তার নিজ বাড়িতে মসজিদের ইমাম রিয়াজ উদ্দিন আরবী শিক্ষা দেওয়ার সময় তার কোলে বসিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন নিপিড়ন করেন। এ সময় মেয়েটির আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন। যৌন নিপিড়নের শিকার মেয়েটির পরিবারের লোকজন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার প্রার্থী হলে ঘটনাটির কোন বিচার হয়নি।
এ ঘটনাটি জানার পর থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের নির্দেশে বৃহস্পতিবার মসজিদের এ ইমামকে নিজ বাড়ি থেকে থানার এসআই এসএম মাইনুল ইসলাম আটক করেন।
ভিকটিম মেয়েটিকে পুলিশ হেফাজতে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর তার জবানবন্দী রেকর্ড করে পুলিশ। এছাড়া মসজিদের ইমাম রিয়াজ উদ্দিন যৌন নিপিড়নের দায় স্বীকারও করেন পুলিশের কাছে।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, মসজিদের ইমাম মাওলানা রিয়াজ ভিকটিম শিশু মেয়েটিকে গত এক মাস ধরে মসজিদের মক্তবে আরবী শিক্ষা দেওয়ার পর মক্তবের অন্যান্য শিক্ষার্থীদের বিদায় দিয়ে মেয়েটিকে যৌন নিপিড়ন করতেন। কাউকে এসব ঘটনা না বলার জন্য মেয়েটিকে শাসিয়ে ভয়ভীতি দেখাতেন মসজিদের ইমাম। ঘটনাটি জানার পর ভিকটিম মেয়েটিকে উদ্ধার করে রিয়াজকে আমরা আটক করি।
মেয়েটির চাচা সোনাতন পুঞ্জি গ্রামের সেলিম উদ্দিন বাদী হয়ে মসজিদের ইমাম রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনসংশোধনী ২০০৩ এর ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed