Main Menu

দেশে করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ১৪৪১

বৈশাখী নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৬০ জনে।

এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৬৮৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed