সিলেটে সাইবার প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সাইবার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় নগরীর চৌকিদেখি থেকে মামুন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে সুনামগঞ্জ থেকে তার সহযোগী আফজল হোসেন ওরফে রিমনকে গ্রেপ্তার করা হয়। পলাতক অপর আসামি জাবেরকে গ্রেপ্তারে র্যাব অভিযান চালাচ্ছে।
তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।তারা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে হ্যাকিং করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে প্রবাসী ও বিত্তবানদের কাছে অর্থ দাবি করতো বলে অভিযোগ রয়েছে।
র্যাব-৯ এর সিইও লেফটেন্যান্ট কর্ণেল আবু মুসা মোহাম্মদ শরিফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত প্রতি মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা হাতিয়ে নিতো প্রতারক চক্রটি। একসময় হ্যাকিং করা এ প্রতারক চক্রের নেশা ও এর মাধ্যমে অর্থ আত্মসাৎ পেশা হয়ে দাঁড়ায়। এভাবে অর্থ কামিয়ে উন্নত জীবনযাপন করা এবং অল্প সময়ে ধনী হওয়াই তাদের লক্ষ্য ছিলো।
জানা গেছে, সিলেটে গড়ে উঠা এই সাইবার প্রতারক চক্রটি প্রবাসী, বিত্তশালী ও সমাজে প্রতিষ্ঠিতদের ব্যক্তিগত তথ্য চুরি ও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে ইতোমধ্যে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। তীক্ষ্ম নজরদারি আর গভীর তদন্তের মাধ্যমে অবশেষে এ চক্রের প্রধানসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব জানায়, সাইবার প্রতারকচক্রের প্রধান মাে. মামুন মিয়া বয়স (২০) ও তার অন্যতম সহযোগী আফজাল হােসেন রিমন (২০)-কে আটক করা হয়েছে। মামুন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মান্নারগাঁও গ্রামের মাে. মিরাশ আলীর ছেলে। সে নগরীর চৌকিদেখি ১নং রােডের ২৩/১ নং বাসার ৪র্থ তলায় ভাড়াটে থাকতো। মামুনের সহযোগী রিমন একই থানার গোপালপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে।
এদিকে, এ চক্রের আরেক প্রতারক জাবের আহম্মেদ (২৯)-কে এখনও গ্রেফতার করতে পারেনি র্যাব। তবে তাকে ধরতে অভিযান চলছে। জাবের দোয়ারাবাজার থানার বসরপুর গ্রামের মাে. তফসির উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে র্যাব-৯ জানায়, দীর্ঘদিন ধরে সিলেটে একটি সাইবার প্রতারকচক্র ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে প্রবাসী, দেশের বিত্তশালী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নিতো। সে টাকাগুলো জমা হতো প্রতারকচক্রের সদস্যদের বিকাশ অ্যাকাউন্টে।
প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পেয়ে এ বিষয়ে তদন্তে নামে র্যাব-৯। তীক্ষ্ম নজরদারী আর গভীর তদন্তের পর অবশেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯ টায় বিকাশের টাকা উত্তোলনের সূত্র ধরে র্যাবের একটি দল নগরীর চৌকিদেখিতে অভিযান চালিয়ে সাইবার প্রতারকচক্রের প্রধান মামুন মিয়াকে গ্রেফতার করে।
পরে তার দেয়া তথ্যমতে বৃহস্পতিবার দুপুর ১১টায় সুনামগঞ্জ থেকে মামুনের অন্যতম সহযােগী আফজাল হােসেন রিমনকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানায়- বিভিন্ন ওয়েবসাইট ঘেটে এবং ইউটিউব থেকে হ্যাকিং বিষয়ক ভিডিও দেখে সে হ্যাকিং শিখে। একপর্যায়ে মামুন হাকিংয়ে দক্ষ হয়ে উঠে এবং একের পর এক প্রবাসী, বিত্তশালী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিগের ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে থাকে।
হ্যাক করার পর ওই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট পর্যবেক্ষণ করে আইডি’র মূল মালিকের আত্মীয়-স্বজন বা বন্ধুর কাছে অতি প্রয়োজন দেখিয়ে, আকস্মিক কোনো সমস্যা অথবা কোনো দরিদ্র লােকের চিকিৎসার কথা বলে টাকা চাইতো এবং বিকাশের মাধ্যমে সে টাকা নিয়ে আসতো।
পরে সে টাকা মামুন তার দুই সহযোগী রিমন ও জাবেরের মাধ্যমে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন বিকাশ পয়েন্ট থেকে উত্তোলন করতাে।
প্রতারণার লক্ষ্যে মামুন, রিমন ও জাবের প্রায় দুইশ জনের ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ দিতো। যারা তাদের প্রতারণার ফাঁদে পা দিতেন তাদের কাছ থেকে হাতিয়ে নিতো বড় অংকের টাকা।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed