Main Menu

সিলেটে শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকার মজুমদার পাড়ায় বাসায় আরবি পড়াতে এসে এক শিশুকে (১১) যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

গ্রেপ্তার হৃদয় মিয়া (২৮) নগরীর বালুচর এলাকার একটি মাদ্রাসার শিক্ষক ও ওই শিশুর বাসায় এসে আরবি পড়াতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম এলাকায়। তিনি বর্তমানে নগরীর রায়নগর এলাকায় বসবাস করছেন।

Manual2 Ad Code

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে যৌন নির্যাতনের ঘটনা ঘটলে ওই শিশুর স্বজনরা মাদ্রাসা শিক্ষক হৃদয় মিয়াকে আটক করে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (র.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

এদিকে সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ‘আমাকে ওই শিশুর বাবা মা জানিয়েছেন হৃদয় নামের ব্যক্তি ওই শিশুকে বাসায় এসে আরবি পড়াতেন। যে ভবনে শিশুর বাসা সেখানের নিচ তলার একটি খালি কক্ষে পড়াতেন। প্রতিদিনের মত আজও পড়াতে আসেন। পড়াতে এসে নিচতলার আশপাশের অন্যান্য বাসাগুলোতে ফাঁকা থাকায় তাকে বলাৎকার করেন।’

Manual1 Ad Code

আজাদুর রহমান আজাদ শিশুর পরিবারের বরাত দিয়ে আরও জানান, পড়া শেষ করে শিশুটি বাসায় গিয়ে বমি করা শুরু করে এবং মাকে বলাৎকারের বিষয়টি জানায়। এসময় পাশের বাসার আরও একটি মেয়েকে পড়াচ্ছিলেন হৃদয় মিয়া নামের ওই শিক্ষক। তখন শিশুর মা আরবি শিক্ষকের কাছে ঘটনার সত্যতা জানতে চান। পরে তিনি অস্বীকার করলে ডাক্তার ডেকে আনা হয়। এসময় ডাক্তার এসে বলাৎকারের প্রাথমিক সত্যতা নিশ্চিত করলে কাউন্সিলরকে খবর দেয়া হয় এবং তিনি এসে পুলিশ খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code